হোম > রাজনীতি

ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অটুট: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের কোন অভাব নেই এবং ঐক্য অটুট রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি, কখনো পক্ষে কথা বিপক্ষে বকাবকি এগুলো থাকবে। এটাই রাজনীতি।

বুধবার রাজধানীর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল। বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্য দিয়ে গণতন্ত্র শানিত হচ্ছে। শতফুল ফুটতে দিতে হবে। গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দেয়া। প্রত্যেকের কথা শুনতে হবে।

তিনি বলেন, ৩১ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করার যে প্রতিশ্রুতি দিয়েছি। সেই কমিটমেন্টে সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব।

গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোন ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই যাই। গণতন্ত্রের উত্তোলনের জন্যে যা কিছুই করা দরকার সেই কাজগুলো করব।

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির