হোম > রাজনীতি

রিজভীর প্রশংসা করে এবার নিজেও দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিয়ে দেয়া বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুঃখ প্রকাশ করায় রিজভীর প্রশংসা করে নিজেও দুঃখ প্রকাশ করেছেন সাদিক কায়েম ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন ডাকসু ভিপি।

সাদিক কায়েম লেখেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোন ঘটনার সাথে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। এই জায়গায় রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি লেখেন, একই সাথে উল্লেখ করা প্রয়োজন বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামীলীগ ও তার দোসররা। আমরা তাদের ব্যাপারে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরো লেখেন, এ প্রসঙ্গে ব্যক্তিগতভাবে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি। গতকাল ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেটিতে আমার শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন