হোম > রাজনীতি

নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। উনাদের বিষয়ে উনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেবো না, বাট এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব”।

বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন তিনি।

“বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি, আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে। সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই,” বলেন নাহিদ ইসলাম।

অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানান, “সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি- অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কারের যে দাবিগুলা আছে সেগুলার সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করবো,” বলেন দলটির আহ্বায়ক।

এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা