হোম > রাজনীতি

আ'লীগের মানুষ মারার রাজনীতি চলবে না: তাসমিয়া প্রধান

স্টাফ রিপোর্টার

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। পতিত আওয়ামী লীগ নতুন করে আবারো ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আওয়ামী লিগের মানুষ মারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা আয়োজিত, রেমিটেন্স যোদ্ধা ও প্রবাসীদের জুলাই বিপ্লব এবং জাগপা যুক্তরাষ্ট্র সভাপতি এ.এস.এম রহমত উল্লাহ ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাসমিয়া প্রধান বলেন, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষদের সাথে প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছে। তাদের প্রতিবাদ এবং রেমিটেন্স বন্ধের যুদ্ধ আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদাসীন। সৌদি আরবসব বিভিন্ন দেশের প্লেনের টিকেতের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে আকাশচুম্বী হয়েছে, দেখার কেউ নাই।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কঠোরহস্তে আওয়ামী ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, নিত্যপ্রয়জনীও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করুন, দেশের মানুষের কাঙ্ক্ষিত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন।

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গাজীপুরে সন্ত্রাসী আওয়ামী লীগের দ্বারা ছাত্রজনতার উপরে হামলার ঘটনাই প্রমাণ করে আওয়ামী লীগের আসল চরিত্র। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদের কসম, সুশীল ভূমিকা থেকে বের হয়ে আসেন। বিপ্লবী সরকার গঠন করেন, আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতের নীলনকশা শক্ত হাতে প্রতিহত করুন। নতুবা ইতিহাসের কাঠগড়ায় একদিন আপনাদেরও দাঁড়াতে হবে। আওয়ামী শয়তান শিকারে অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানাই কিন্তু নামের মত কাজেও প্রমাণ দিতে হবে যৌথবাহিনীকে।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও যুবনেতা শ্যামল চন্দ্র সরকার এর পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, নিরাপদ খাদ্য চাই সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু, জাগপা ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, জাকির হোসেন, যুবনেতা রাসেল কবির, মোরশেদ আলম, জনি নন্দী, ছাত্রনেতা এনামুল হক এনাম প্রমুখ।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান