হোম > রাজনীতি > বিএনপি

শেখ মুজিব না পারলেও হাসিনা বাকশালের সেই রূপ কায়েম করেছিলেন

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় নজরুল ইসলাম

আমার দেশ অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ দাবি করে তারা গণতন্ত্র এনেছে, অথচ তাদের হাতেই বারবার গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। শেখ মুজিব যা করতে পারেননি, তার কন্যা শেখ হাসিনা বাকশালের সেই রূপটিই প্রতিটি প্রতিষ্ঠানে কায়েম করেছিলেন। আদালত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রকে করা হয়েছিল দলীয়করণ।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতা মানে কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ড নয়, বরং সেই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি নাগরিকের অধিকার ও মুক্তি। আজ সেই স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এদেশের জনগণ বিজয়ী হয়েছে। এখন এই বিজয়ের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ লড়াইয়ের পর দেশে পরিবর্তন এসেছে। ১৯৯১ সালের মতো এবারও মানুষ ভুল করেনি। যারা রাজপথে খুন হয়েছে, গুম হয়েছে কিন্তু মাঠ ছাড়েনি, সেই বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বকেই দেশের জনগণ গ্রহণ করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের নেতা তারেক রহমান কৃষকদের হাতে কার্ড তুলে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সমৃদ্ধি আনার চেষ্টা করছেন। কর্মসংস্থান ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘কলকাতায় হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে ২৫০০ কেন’

আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী

বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রিজভী

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতকারীরা জনগণের কাছে চিহ্নিত হবে: রিজভী