হোম > রাজনীতি > বিএনপি

রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকার বিভিন্ন নির্বাচনি আসনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে এসব জনসভায় তিনি বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। শনিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনি আসনে জনসভার বিষয়ে অবহিত করছি। আগামীকাল ৮ ফেব্রুয়ারি, রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনের জনসভায় যোগদান করবেন। ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নিজ নির্বাচনি এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনি এলাকায় পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনি এলাকায় মিরপুর-১০ নং গোল চত্বরসংলগ্ন সেনপাড়া পর্বতায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনি এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে (যেটি মিরপুর মডেল থানার বিপরীতে) বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনি এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনি এলাকায বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য দেবেন।

তিনি বলেন, আগামী পরশু অর্থাৎ, আগামী সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটিসহ মোট আটটি নির্বাচনি জনসভায় যোগদান করবেন।

ঢাকা-১৭ আসনে তার নিজের নির্বাচনি এলাকায বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে বেলা ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনি এলাকা কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনি এলাকায পীরজঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনি এলাকায বাসাবোর তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনি এলাকা জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনি এলাকা ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনি এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনি জনসভায় যোগদান করবেন।

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন

বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী লীগের পতন হতে পারত

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

মোনাজাত ধরলেন হেলেন জেরিন, শরিক হলেন মির্জা ফখরুল

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

আজান শুরু হওয়ায় বসে গেলেন জামায়াত আমির, নীরব থাকলেন রিজভী

নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ