হোম > রাজনীতি > বিএনপি

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

আমার দেশ অনলাইন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন। এ লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন চলছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে শুরু হয় এই কর্মশালা।

এই পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেন। কর্মশালায় অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরছেন।

জানা গেছে, কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

পুরোনো মুখ দিয়েই যুবদলের নতুন কমিটি

শহীদ জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি

যুবদলের নতুন কমিটি, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে

প্রশিক্ষণ নিতে চীনের পথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল

হারুনের বক্তব্যে চরম ক্ষোভ দলীয় নেতাদের

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

সরকারের বিরুদ্ধে এখনো চক্রান্তের জাল বিস্তারের চেষ্টা চলছে: রিজভী

শহীদ জিয়া দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন: বাণিজ্যমন্ত্রী