হোম > রাজনীতি > বিএনপি

একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়: মেজর হাফিজ

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের বিএনপি (ধানের শীষ) প্রতীকের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি দল ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তারা মানুষকে বুঝায়, ফুলকপি আর দাড়িপাল্লায় ভোট দিলে সরাসরি বেহেশতে যাবে।

শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলার সোনাপুর আনন্দবাজার এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থাকাকালে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং গত বিএনপি শাসনামলে আমরা অনেক বেকারদেরকে চাকুরি দিয়েছি, নদী ভাঙন কবলিত এ জনপদকে রক্ষাবাঁধ প্রকল্পের আওতায় এনে মানুষের বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করেছি। এসময় তিনি তার সরকারের আমলে করা উন্নয়ন ও অগ্রযাত্রাকে স্মরণ করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সোনাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক একে এম ফিরোজ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন মনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ শাহিন সাঝি প্রমুখ।

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলের শোক

গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী