হোম > রাজনীতি > বিএনপি

নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমানের সফর ঘিরে কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

শনিবার দুপুর থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন। নয়াপল্টনের ভিআইপি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। তারা দলীয় প্রধানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার সঙ্গে সাক্ষাতের আশায় অবস্থান করছেন। খণ্ড খন্ড মিছিলে মুখরিত করে তুলছে নেতাকর্মী।

এর আগে, শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিনও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের বিচার দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

কলকাতায় পানির লাইন কেটে দেয়ায় নদীর পানি খাচ্ছে মুসলমানরা, ভোট না দেওয়ার শাস্তি

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ নয়, টেকসই পুনর্বাসনের দাবি

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা সেলিম উদ্দিনের

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ: রেড ক্রস

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

নেপালে হাসপাতালের মর্গে লাশ রাখার জায়গা নেই