হোম > রাজনীতি > বিএনপি

সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭. ১৫ মিনিটে তারেক রহমানের ভাষণ সম্প্রচার করবে বিটিভি।

এর আগে রোববার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমেছে সেনাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া মঙ্গলবার থেকে নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারকও মাঠে থাকবেন।

নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে বিদেশি সাংবাদিকরাও নির্বাচনি তথ্য সংগ্রহ করবেন।

ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠতে পারে না

আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া

বিএনপি ২২০টি আসন পেতে পারে: জরিপ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান

ঘরের মানুষকেই ঘরের মানুষ চেনে: তারেক রহমান

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন

প্রতারণামূলক কর্মকাণ্ডে সবাইকে সতর্ক থাকতে হবে

দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

ঢাকায় আজ ৮ স্থানে তারেক রহমানের জনসভা

আগামীদিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি