হোম > রাজনীতি > বিএনপি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

আমার দেশ অনলাইন

উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ডা. জাহিদ বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। ওনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। ওনার জন্য সবার কাছে দোয়া চাই।

এদিকে সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সোমবার সকাল ১০টার দিকে ওনাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন চিকিৎসকেরা। এটা পজিটিভ সাইন। ধীরে ধীরে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ওনার চিকিৎসা চলছে।

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে থাকছেন বলে জানান তিনি।

এর আগে, ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস