হোম > রাজনীতি > বিএনপি

নাগরিকদের দুর্ভোগ ও প্রত্যাশার কথা শুনলেন বিএনপির প্রার্থী নবী

স্টাফ রিপোর্টার

গণসংযোগকালে নাগরিকদের দুর্ভোগ ও তাদের নানাবিধ প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনলেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী।

মঙ্গলবার ঢাকা-৫ আসনের ৭০নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগে অংশ নেন নবী উল্লাহ নবী। এসময় ওয়ার্ডের বিভিন্ন সড়ক, বাজার এবং আবাসিক এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

গণসংযোগকালে নবী উল্লাহ নবী ভোটারদের খোঁজ-খবর নেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ ও তাদের নানাবিধ প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে ঢাকা-৫ কে একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলব। তরুণদের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ সমস্যা, বিশুদ্ধ পানির সংকট ও গ্যাস সমস্যার কথা তুলে ধরেন। প্রার্থী এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, নবী উল্লাহ নবী একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিক। তাকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী