হোম > রাজনীতি > বিএনপি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

আমার দেশ অনলাইন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং দলের নেতাকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন। এর আগে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান।

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন আব্বাস।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এদিন প্রথমবারের মতো অংশ নিয়ে বক্তব্যও দেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও