হোম > রাজনীতি > বিএনপি

লুটপাট কমাতে পারলে জ্বালানির দাম বাড়ানো লাগবে না: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

জ্বালানি খাতে সীমাহীন যে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও সিষ্টেম লস অব্যাহত রয়েছে তার দশ শতাংশ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বৃদ্ধির প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং চলছে। এটা চলতে থাকলে ধানসহ গ্রামীণ উৎপাদনশীল খাতসমূহকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর জন্য দায়ী জ্বালানি খাতের বিদ্যমান দুর্যোগ। এ দুর্যোগ থেকে বেরিয়ে আসতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সেজন্য জ্বালানি খাতে যে সীমাহীন চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও সিষ্টেম লস অব্যাহত রয়েছে -তা কেবল ১০ শতাংশ কমিয়ে আনতে পারলে জ্বালানির দাম বৃদ্ধির আর প্রয়োজন হবে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও এখনও পর্যন্ত কৃষকসহ সাধারণ মানুষ ঠিকভাবে জ্বালানি পাচ্ছে না। মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু তারও কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।

বিবৃতিতে ডিজেলের মারাত্মক ঘাটতিতে দেশের অধিকাংশ জেলায় সেচের কাজ ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাইফুল হক। তিনি বলেন, ডিজেলের মারাত্মক সংকটে কৃষি সেচযন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে। ডিজেলের অভাব ও লোডশেডিংয়ের কারণে জেলায় জেলায় বোরো ধানের চাষ বিরাট ঝুঁকির মধ্যে পড়েছে। হাজার হাজার হেক্টর জমিতে বোরো শুকিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরেও সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। ডিজেলের অভাবে হাওর অঞ্চলসহ বিভিন্ন জেলায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনও জমিতে নামতে পারছেনা। ধান কাটাতেও সমস্যা দেখা দিয়েছে। টিএসপি সারের সংকটও প্রকট হয়ে উঠছে। বস্তাপ্রতি ৫০০ থেকে ৬০০ বাড়তি দিয়ে ইউরিয়া সার কিনতে হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে বোরোর আবাদ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

অবিলম্বে গ্রামাঞ্চলে সেচ কাজে ডিজেলের সরবরাহ বৃদ্ধি করতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। একইসাথে ডিজেল আমদানির ব্যাপারেও আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন তিনি।

জবিতে এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক

শজিমেকে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

মধ্যপ্রাচ্য যেভাবে হবে বিশ্বের অন্যতম প্রযুক্তিকেন্দ্র

ছাত্র আন্দোলনবিরোধী ও বিএনপিবিদ্বেষী চিকিৎসক এখন কুমেক পরিচালক

এক পয়সার দানে যাত্রা, শতবর্ষ পেরিয়ে আজও শিক্ষার বাতিঘর

মির্জা আব্বাস দেশে ফিরছেন বুধবার

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার করবে ইউএনডিপি

২০ বছরের রাস্তা কেটে বিএনপি নেতার কাঁটাতারের বেড়া

বিশ্ববাজারে বাণিজ্য বাড়াতে তৎপরতা জোরদার জাপানের

মাকড়সা দেখলেই ভয়, দূর করবেন যেভাবে