হোম > রাজনীতি > বিএনপি

শেরপুর-১ আসনে ভোট ‘ইঞ্জিনিয়ারিং’য়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

শেরপুর সদর-১ আসনে ভোটে অনিয়ম ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃভোটের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবীন। শনিবার নির্বাচন কমিশনে এসে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার প্রতীক ধানের শীষে ভোট কমানোর চেষ্টা করা হয়েছে।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রভাবিত করা হয়েছে। “লাঙ্গল প্রতীকের এজেন্ট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করেছে—এমন তথ্য আমরা পেয়েছি’ বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির নির্বাচনি প্রতীক।

ডা. সানসিলা জেবীন অভিযোগ করেন, কেন্দ্রে জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির এজেন্টরা স্বাভাবিকভাবে কাজ করতে পারলেও বিএনপির এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের এজেন্টদের বিভিন্নভাবে চাপে রাখা হয়েছে, অনেক ক্ষেত্রে কেন্দ্রের ভেতরে কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে।’

তার আরো অভিযোগ, ধানের শীষে ভোট কম পড়ার উদ্দেশ্যে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা হয়, যাতে সময়ক্ষেপণ ঘটে এবং ভোট প্রদানের হার কমে যায়। ‘এটি ছিল পরিকল্পিত কৌশল’ বলে মন্তব্য করেন বিএনপি প্রার্থী।

এসব অনিয়মের প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত করে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃভোটের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ভোটারদের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। সুষ্ঠু তদন্ত করে পুনঃভোটের ব্যবস্থা নিতে হবে।’

বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সরোয়ার আলমগীরকে এমপি করে ইসির গেজেট

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

হলে সিট দখল ও ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’

পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু