হোম > রাজনীতি > বিএনপি

সিলেটে জনসমুদ্র থেকে তারেকের নির্বাচনি প্রচার শুরু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন।

এদিকে সকাল থেকে সরকারি আলিয়া মাদরািসা মাঠের চারপাশে— চৌহাট্টা এলাকা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক, দরগা সড়কে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।

সিলেটের ছয়টি নির্বাচনি আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন।

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

আজান শুরু হওয়ায় বসে গেলেন জামায়াত আমির, নীরব থাকলেন রিজভী

নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ

মে দিবসে নয়াপল্টনে জনস্রোত, সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

চিকিৎসকের ওপর সহিংসতা মানে স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত: ডা. রফিক

সাংবাদিকরা ভালো থাকলে দেশ, জাতি ও গণতন্ত্র ভালো থাকবে: দুলু

বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের জন্য কাজ করেছে