হোম > রাজনীতি > বিএনপি

সন্ধ্যায় শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে রোববার সন্ধ্যায় তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ নির্বাচনে বিজয়ের পর সৌজন্য সাক্ষাৎ করতে ও ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে তাদের সঙ্গে দেখা করবেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টার দিকে তিনি বেইলী রোডে নাহিদ ইসলামের বাসায় যাবেন।

এদিকে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান তিনি।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্যে ২০৯ আসনে জয় পেয়েছে বিএনপি। তবে জয় পেলেও মামলাসংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত রয়েছে। দলটির নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, খেলাফত মজলিস একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি, গণঅধিকার পরিষদ একটি, গণসংহতি আন্দোলন একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন

বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী লীগের পতন হতে পারত

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

মোনাজাত ধরলেন হেলেন জেরিন, শরিক হলেন মির্জা ফখরুল

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

আজান শুরু হওয়ায় বসে গেলেন জামায়াত আমির, নীরব থাকলেন রিজভী

নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ