হোম > রাজনীতি > বিএনপি

ক্ষমতায় গেলে উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে

নির্বাচনি জনসভায় তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী উত্তরায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি—বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।

মঙ্গলবার রাত ১টার দিকে উত্তরার আজমপুরের ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না। এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এ সমস্যার সমধান করতে হবে। নতুন শিল্প কারখানা করতে হবে।

এ ছাড়াও পানির সমস্যা, জলাবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান।

জনসভা শেষে রাত ১টা ২০ মিনিটে উত্তরা থেকে গুলশানের বাসায় উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী