হোম > রাজনীতি > বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, যমুনায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন যমুনায় এসেছেন বিএন‌পির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তি‌নি যমুনায় পৌঁছান।

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটি তারেক রহমানের আনুষ্ঠানিক সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।

গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল। ওই বৈঠক শেষে উভয়পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।

পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়। ওই ফোনালাপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করার পর গত ৩১ ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেখা হয়। তবে দেশে ফেরার পর এটিই হচ্ছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ