হোম > রাজনীতি > বিএনপি

নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু করেছে বিএনপি। শনিবার বিকেল সোয়া তিনটায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‍্যালি শুরু হয়।

র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড। নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।

র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

নয়াপল্টন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

র‍্যালি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজধানী ঢাকার পাশাপাশি শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে বিএনপি। এ ছাড়া আগামী রবিবার (৮ নভেম্বর) দেশের সব থানা ও উপজেলা পর্যায়ে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি রয়েছে দলটির।

গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক মুক্তি অর্জনে কাজ করছে সরকার: ইসমাইল জবিউল্লাহ

বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

পলাতক শক্তির ঘাতকেরা দেশের অগ্রগতি বাধাগ্রস্তের চক্রান্ত করছে

মাদক শুধু পরিবার নয়, পুরো সমাজকে পঙ্গু করে দেয়: ইশরাক হোসেন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ধ্বংসের সূচনা: তথ্য উপদেষ্টা

শ্রমিক আন্দোলনে ভাঙচুর-আগুনের নেপথ্যে কারা, ব্যাখ্যা দিলেন আবিদ

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে আমরা বিরোধিতা করেছি: নাছির