হোম > রাজনীতি > বিএনপি

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি নেতা ইসহাক বহিষ্কার

আমার দেশ অনলাইন

মোহাম্মদ ইসহাক সরকার। ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন ইসহাক সরকার। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান এবং জামায়াতে ইসলামীর সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে লড়ছেন এনায়েত উল্লাহ।

বিএনপির ৩ নেতার জন্য সুখবর

লুটপাট নয়, জনগণের অধিকার চাই: সাইফুল হক

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

সুষ্ঠু পরিকল্পনায় সমস্যা সমাধান সম্ভব: জুবাইদা রহমান

শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বিএনপির উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু

নির্বাচন ঘনিয়ে আসায় জামায়াত অস্থির হয়ে উঠেছে: সালাম

ঢাকা ১৭ আসনে তারেক রহমানের সমর্থনে পেশাজীবীদের মিছিল

ফরিদপুরের সমাবেশ শুরু, মঞ্চে উপস্থিত তারেক রহমান

বরিশাল-ভোলা সেতু আমাদের করতে হবে: তারেক রহমান