হোম > রাজনীতি > বিএনপি

শহীদ ডা. কবিরুলের মেয়েকে শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম

আমার দেশ অনলাইন

শহীদ ডা. কবিরুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই গণআন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিহত বাংলাদেশ মেডিকেলের সাবেক শিক্ষার্থী ও ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার শহীদ ডা. কবিরুল ইসলামের কন্যা সাফওয়ানা ইসলাম পৌষী সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

তার এ সাফল্যে শুভেচ্ছা জানাতে এবং শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের সার্বিক খোঁজ-খবর নিতে সম্প্রতি তাদের বাসায় যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

এ সময় তিনি শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন। পরে পরিবারের হাতে ফুল ও শুভেচ্ছাসামগ্রী তুলে দেন এবং সাফওয়ানা ইসলাম পৌষীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সাক্ষাৎকালে শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের মাধ্যমে সরকারের কাছে জুলাই জাদুঘরে শহীদের স্মৃতি সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণআন্দোলনে চিকিৎসক ডা. কবিরুল ইসলামের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তার স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এ জন্য জুলাই জাদুঘরে তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. রনি, ডা. নাজেম, ডা. মমি, ডা. মুসা, ডা. তৌফিক, ডা. সিফাত, ডা. মিল্টনসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও ছাত্র নেতারা।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ