হোম > রাজনীতি > বিএনপি

পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল উল্লেখ করে তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলগুলোর ‘পথ ও মত ভিন্ন হতে পারে’, কিন্তু দেশের স্বার্থে সবার ‘ঐক্য গুরুত্বপূর্ণ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

‘‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা’’।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

এসময় তিনি ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। আইনের প্রয়োগ হবে ন্যায়ের ভিত্তিতে।

নির্বাচনের পরে ‘শত উসকানির মুখেও’ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে’’।

‘‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে,’’ বলেও তিনি উল্লেখ করেন।

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন

এনসিপির হয়ে মেয়র নির্বাচন করা নিয়ে যা বললেন মনজুর

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী হয়েছিল, জানালেন মনজুর

বঞ্চিত শিশু-প্রবীণদের সাথে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

এ্যানির ধাক্কা খেয়ে যা বললেন সাবেক এমপি মাসুদ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা ৯ শতাধিক

বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নতুন দুই এমপির শপথ রোববার