হোম > রাজনীতি > বিএনপি

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না

তা‌রেক রহমান

স্টাফ রিপোর্টার

ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অব ফেইমে’ আয়ো‌জিত গুম, খুন ও নির্যাতনের শিকার প‌রিবারের সঙ্গে মত‌বি‌নিময় সভায় তি‌নি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বজনহারা পরিবারের সদস্যরা দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন, অপরহণ, মিথ্যা মামলায় হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েননি।

তি‌নি বলেন, আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে কিংবা কখনো তুঙ্গে উঠেছে। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরদিন রাজপথের আন্দোলনকে আরো তীব্রতর করার শপথ নিয়ে দাঁড়িয়ে গেছে।

বিএন‌পির চেয়ারম্যান বলেন, আন্দোলন করতে গিয়ে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। তি‌নি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দ‌মিয়ে রাখতে পারবে না।’

মায়ের ডাক ও আমরা বিএন‌পি প‌রিবারের যৌথ এই আয়োজনে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, স্থায়ী ক‌মি‌টির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারম্যা‌নের উপদেষ্টা তাহ‌সিনা রুশ‌দির লুনা, কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য ও গু‌মের ভুক্ত‌ভোগী হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) এবং আমরা বিএন‌পি প‌রিবা‌রের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ