হোম > রাজনীতি > বিএনপি

রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

মো. আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেলে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, এই ধরনের শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

এ প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনা দেশের মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রমাণ। দীর্ঘদিনের ‘ফ্যাসিবাদী শাসন’ দেশের বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক-ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করেছে। একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শিশুহত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। রাস্তা অবরোধ, যানবাহন বন্ধ, আগুন ও উত্তেজনা সৃষ্টি করে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাইছে।

তিনি বলেন, অরাজকতা সৃষ্টি হলে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-খতিবদের সম্মানী এবং শিশুদের স্কুল ড্রেস বিতরণসহ সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের আগে ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে দেওয়ার পর একটি গোষ্ঠী এখন অস্থির হয়ে উঠেছে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে দেশে অরাজকতা সৃষ্টি করছে।

তিনি বলেন, যারা দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা কৃষকের কথা বলে না, খাল খননের কথা বলে না, গ্রামের শিশুর শিক্ষা কিংবা কৃষক কার্ডের কথা বলে না। তারা শুধু অরাজকতা সৃষ্টি করতে চায়।

কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিখ মনজুর, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং জেলা প্রশাসক সাইফুর রহমান বক্তব্য রাখেন।

এমই

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

মব করার উদ্দেশে ঝিনাইদহে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াত করছে

ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় যারা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল

তারেক রহমানের জন-আস্থা টলাতে পারছে না প্রতিপক্ষ: রিজভী

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা

গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন