হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

জেলা প্রতিনিধি, ফরিদপুর

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরের জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ফজরের নামাজ জামাতে পড়ে ভোটের লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে চলে গেলে হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিতে না পারে।

সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ করা হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করে ফরিদপুরে কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ১৫ বছর যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশের প্রতিটি মানুষকে ৫ আগস্টের মতো রাজপথে এবং ভোটকেন্দ্রে নেমে আসতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এখনো কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আমরা গত কয়েক বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখেছি। এ অবস্থার আমূল পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, এ দেশ কোনো দলের নয়, কারো ব্যক্তিগত নয়—এ দেশ জনগণের।

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

স্থানীয় সরকার নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ: মঈন খান

‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন

রংপুরে চার খুনের প্রকৃত মোটিভ উন্মোচিত

বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন

স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু

ইসলামী সংগীতাঙ্গনে ইতিহাস: গোল্ডেন প্লে বাটন পেল শিশুশিল্পী সাইফা

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম