হোম > রাজনীতি > বিএনপি

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি, সম্পাদক সামির

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

দীর্ঘদিন পর সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফয়সল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব হোসেন সামির।

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। এর আগে শুক্রবার কমিটি অনুমোদন করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

আংশিক এ কমিটিতে স্থান পাওয়া ১৮৮ জনের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম নোমান। এছাড়া সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৮১ জন। কমিটিতে রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৫ জন।

অন্যদিকে, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলাম। দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে। এছাড়া কমিটিতে ৭ জনকে সদস্য করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে সাভার থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার