হোম > রাজনীতি > বিএনপি

ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে

বিএনপি নেতা আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

আগামী ১২ তারিখের নির্বাচন দেশের জন্য বহুকাঙ্ক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এই নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে স্বাধীনতা অর্জন হুমকিতে পড়তে পারে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ১৭ আসনের ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনি প্রচারণাি এবং সাবেক সেনা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, “বাংলাদেশের দুঃসময় অতীতেও এসেছে, তবে দেশ এখনো একটি চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীন না হলে আমরা পরাধীন থাকতাম । ‘৭৫-এর পরে জিয়াউর রহমান যদি দেশের হাল না ধরতেন, তাহলে ভুল পথে যেত দেশ। এবারও যদি আমরা ভুল করি, তাহলে দেশ অনেক পিছিয়ে যাবে।”

তিনি বলেন, “এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ থাকলেই তিনি থাকবেন, দেশ না থাকলে তিনি কীভাবে থাকবেন— এমন প্রশ্নও তোলেন তিনি। এ সময় উপস্থিত জনতা তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে ‘ঠিক’ বলে সাড়া দেন।

তিনি আরও বলেন, দেশে একটি ষড়যন্ত্র চলছে, যাতে নির্বাচনটি না হয়। তার অভিযোগ, হাসিনার আমল থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি সবাইকে দেশের স্বার্থে নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তারা ও বিএনপির ভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

ধন্যবাদ অধিনায়ক

পাকিস্তানের সাত ক্রিকেটার ও দুই কোচ ছাঁটাই!

হৃদয়ের ঝলমলে ডাবল সেঞ্চুরি

জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ

রোগী সেজে গহনা চুরি, এক্সরের পর পেটে মিলল স্বর্ণের জোড়া চেইন

মেসির জন্য বাংলাদেশের ভালোবাসা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের