হোম > রাজনীতি > বিএনপি

বরিশালের বেলস পার্ক মাঠে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বরিশালের বেলস পার্ক মাঠের জনসভাস্থলে বুধবার বেলা ১২টা ২৬ মিনিটে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চ আসলে নেতা-কর্মীরা মুহুর্মুহু করতালি দিয়ে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানায়। তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। কিছুক্ষণ পর তিনি বক্তব্য শুরু করেন।

দীর্ঘ দুই দশক পরে তারেক রহমানের বরিশালে আগমন নেতা-কর্মী-সমর্থকদের ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। সকাল ১০টা থেকে বরিশালসহ আশ-পাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন। বেলা সাড়ে ১১টার মধ্যে জনসভার মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

নেতা-কর্মীদের হাতে নিজ নিজ এলাকায় প্রার্থীদের প্ল্যাকার্ড এবং ধানের শীষের প্রতীক নিয়ে শ্লোগানে মুখর হয়ে উঠে। বরিশাল মহানগরের উদ্যোগে এই নির্বাচনি জনসভায় বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলার মোট ১৯ টি আসনের প্রার্থীরা উপস্থিত রয়েছেন।

সর্বশেষ ২০০৫ সালের মে মাসে দলের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে বরিশালে এসেছিলেন তারেক রহমান।

রোগী সেজে গহনা চুরি, এক্সরের পর পেটে মিলল স্বর্ণের জোড়া চেইন

মেসির জন্য বাংলাদেশের ভালোবাসা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে কর্মীর মৃত্যু

খেলাপি ঋণ আদায়ে নতুন আইন চান গভর্নর, সংসদে উত্থাপনের তাগিদ

সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ

প্রধানমন্ত্রীর নজর দেশের ২০ কোটি মানুষের ওপর: মুক্তিযুদ্ধমন্ত্রী

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

স্থানীয় সরকার নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ: মঈন খান