হোম > রাজনীতি > বিএনপি

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এজন্য আগামীকাল (রোববার) তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তার তথ্যমতে, সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়।

মূলত 'ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে' তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

সূত্র: বিবিসি বাংলা

ঢাবিতে একদিনে বড় দুই সিদ্ধান্ত, সাময়িক বরখাস্ত ৪ শিক্ষক

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অডিও ভাইরাল হওয়ার পর চবি হল প্রভোস্টের পদত্যাগ

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

৭ বছর পর রাশেদ খাঁনকে জিএস ঘোষণা, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

বেতন বাড়ছে ১০০ থেকে ১৪২ শতাংশ

জামালপুরে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

‘ধন্যবাদ অধিনায়ক, আমরা তোমাকে ভালোবাসি’

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক