হোম > রাজনীতি > বিএনপি

শনিবার চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভা করতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামে যাবেন তিনি। পরদিন রোববার ৭টি রাজনৈতিক প্রোগ্রামে অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে "পলিসি ডায়ালগ" মতবিনিময় সভা করবেন। বেলা ১১টায় পলোগ্রাউন্ড ময়দান সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রামে, কুমিল্লার সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি, নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠ সমাবেশ করবেন।

এর আগে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। ২২ জানুয়ারি টানা ১৬ ঘণ্টায় ৭টি সমাবেশ শেষ করে গভীর রাতে ঢাকায় ফেরেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশ করেন।

এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা ও নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী