হোম > রাজনীতি > বিএনপি

সানজিদা ইসলাম তুলির পক্ষে ভোট চাইলেন তাবিথ আউয়াল

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনতার মেয়র হিসেবে পরিচিত বিএনপি নেতা তাবিথ আউয়াল ঢাকা–১৪ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন।

শুক্রবার বিকেলে মিরপুর লালকুঠি এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সানজিদা ইসলাম তুলিকে বিজয়ী করার আহ্বান জানান।

তাবিথ আউয়াল বলেন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি শুধু একজন প্রার্থী নন, তিনি একজন মানবিক, সাহসী ও অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর। ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখেছেন। আপনারাও বিশ্বাস রাখতে পারেন—তিনি ঢাকা–১৪ এর মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন।

তিনি আরও বলেন, ঢাকা–১৪ কে একটি নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, ঢাকা–১৪ কে আমরা বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিক সুবিধা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়ন—সবখানেই উন্নয়ন নিশ্চিত করা হবে। আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই।

গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ সময় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই তুলিকে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ