বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে প্রায় ২৩ মাস পর যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হলো। ১৫১ সদস্যের এ কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন)। তবে নামে নতুন হলেও কমিটিতে যারা স্থান পেয়েছেন, তাদের অধিকাংশই পুরোনো মুখ। খোদ সভাপতি-সাধারণ সম্পাদকও গত কমিটিতে একই পদে ছিলেন।
যুবদলের একাধিক সূত্র আমার দেশকে জানায়, নতুন ঘোষিত কমিটিতে নতুন মুখ ২৬ জনের মতো, যার হার প্রায় ১৭ শতাংশ। তবে নতুন ঘোষিত এ কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে সংগঠনের বঞ্চিত ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা পদবঞ্চিতদের মধ্যে।
এদিকে যুবদলের নতুন কমিটিতে ২৯ জন সহসভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ-সাধারণ সম্পাদক, ১২ জন সহ-সাংগঠনিক সম্পাদক, আইনবিষয়ক সম্পাদক পাঁচজন এবং ১১ জনকে সদস্য করা হয়েছে। তবে সদস্যদের মধ্যে আবার পাঁচজনকে সহ-সাধারণ সম্পাদকের পদমর্যাদা দেওয়া হয়েছে। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন রেজাউল কবীর (পল) এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান জুয়েলকে।
কমিটির অন্য সহসভাপতিরা হলেন-জিয়াউর রহমান, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম (দুলাল), শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ (দিপু), আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস (মুরাদ), রফিক আহমেদ (ডলার), সাইদ ইকবাল মাহমুদ (টিটু), মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান, জাকির হোসেন (উজ্জ্বল), এইচএম তসলিম উদ্দিন, নাজমুল আলম, আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ (মুন্না), তরিকুল ইসলাম (টিটু), লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম (সুমন), আজিজুর রহমান আকন্দ ও নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)।
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ অন্য যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন-মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম (সোহাগ), আবু আতিক আল হাসান, শাহ নাসির উদ্দিন (রুমন), কফিল উদ্দিন ভূঁইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম (মিলন), এজমল হোসেন (পাইলট), ইখতিয়ার রহমান (কবির), রবিউল ইসলাম (নয়ন), সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান (দীপক), খন্দকার আল আশরাফ (মামুন), আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান (বাবু), আসাদুজ্জামান আসাদ, আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ (হিরো, সৌদি আরব), এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম ভূঁইয়া (দপ্তরের দায়িত্বে)।
কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন-হাসান আল মামুন লিমন, মাসুদ খান পারভেজ, এনএম আবদুল্লাহ উজ্জ্বল, মকসুদ আহমদ, গিয়াসউদ্দিন মামুন, মামুন হোসেন ভূঁইয়া, রাহাদুল আলম খান, রুহুল ইসলাম (মনি), জাহিদ হাসান, আবু বকর সিদ্দিক পাভেল, খন্দকার মাইনউদ্দিন খোকন, সাখাওয়াত হোসেন (চয়ন), মাহবুবুর রহমান পলাশ, আরিফুল হক আরিফ, কামরুল হাসান খান সাইফুল, মাহবুবুর রহমান, আলমগীর কবির (সেলিম), মজিবর রহমান ভূঁইয়া (সবুজ), মেহেদী হাসান জুয়েল, মাসুদুল হক, সাহাবুদ্দিন মুন্না, সামসুল আলম রানা ও আবুল বাসার সিদ্দিকী।
সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন-এমএ গাফফার, আশরাফ ফারুকী (হীরা), মিজানুর রহমান, হাবিবুর রহমান, সোহেল আলম, নাছির উদ্দিন সরকার, সাইদুর রহমান (শামীম), রবিউল ইসলাম, আরিফুর রহমান, মাইনুল ইসলাম, খন্দকার রিয়াজ ও রাশেদুল ইসলাম।
কমিটিতে প্রচার সম্পাদক করা হয়েছে ছাত্রদলের সাবেক নেতা আল মেহেদী তালুকদারকে। সহ-প্রচার সম্পাদক হয়েছেন তারেকুর রহমান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ জালাল খান মনন। সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সহসম্পাদক হয়েছেন সাইদুর রহমান সোহেল। তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক করা হয়েছে আমিনুর রহমান আমিনকে। কোষাধ্যক্ষ পদ পেয়েছেন রোকনুজ্জামান রোকন।
এর আগে ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া রেজাউল কবীরকে জ্যেষ্ঠ সহসভাপতি, বিল্লাল হোসেন তারেককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে।