হোম > রাজনীতি > বিএনপি

রাজশাহীর সমাবেশস্থলে তারেক রহমান

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহী জনসভাস্থলে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১টা ৫৫ মিনিটে তিনি জনসভাস্থলে পৌঁছান। এ সময় তিনি হাত নেড়ে জনসভাস্থলে সবাইকে অভিবাদন জানান। ২২ বছর পর তারেক রহমান রাজশাহী সফরে আসায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

দুপুরে ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনি এই সমাবেশ ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এদিকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এই নির্বাচনি জনসভা।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে গিয়েছিলেন তারেক রহমান। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিদায়, মোতায়েন হচ্ছে ইউরোপীয় বাহিনী

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান