হোম > রাজনীতি > বিএনপি

যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সময়মতোই নির্বাচন হবে, ভোট বন্ধ করার ক্ষমতা কারো নেই। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।

বৃহস্পতিবার নগরীর কদমতলী এলাকায় নির্বাচনি প্রচারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ গণতন্ত্র রক্ষার সুযোগ হিসেবে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে।

তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা আসে। জনগণের রায় ছাড়া কেউ ক্ষমতায় থাকার অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ আজ তাদের মালিকানা ফিরে পেয়েছে, তারা ভোট দিতে পারবে। তারা আনন্দিত, উল্লসিত। তাই যাদের জনগণের প্রতি দায় আছে, তারা জনগণের ভোট পেয়ে সংসদে যাবে এবং সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র বা সহিংসতার বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

কুমিল্লায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন, ভারতকে বিচারের আওতায় আনার আহ্বান যুক্তরাষ্ট্রের

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

মক্কা চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে?

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষ, ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত

ভারতের রাফাল ধ্বংসকারী যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

স্মিথ-কক্সের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!