হোম > রাজনীতি > বিএনপি

প্রত্যেকে একেকজন তারেক রহমান হয়ে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধান করবেন

আবদুস সালাম

স্টাফ রিপোর্টার

ঢাকা ১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম তার দলীয় পোলিং এজেন্টদের প্রত্যেককে একেক জন তারেক রহমান হয়ে ভোট গ্রহণ ও গণনা তত্ত্বাবধান করার তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি উক্ত আসনে বিএনপির পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তিতে তিনি বলেন এত দিনের নির্বাচন কার্যক্রম নিয়ে দলের নেতাকর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন তার ফসল ঘরে তুলতে হবে।

উক্ত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ভোট গ্রহণ ও গণনা পর্যবেক্ষণের কাজে শিথিলতা সব পরিশ্রম ব্যর্থ করে দিতে পারে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে কাউকে রেখে যেতে হবে।

ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার লিস্ট ধরে প্রত্যেক ভোটারের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে, যেন কেউ ভুয়া ভোট না দিতে পারে।

প্রশিক্ষকগণ এজেন্টদের বলেন, তাদের খেয়াল রাখতে হবে, তারা সেদিন রাজার আসনে থাকবেন। যেকোনো অনিয়মের সাথে সাথে প্রতিবাদ করে তা সংশোধনের ব্যবস্থা করবেন। প্রয়োজনে পুনরায় ভোট গণনা করাবেন। সব বিষয়ে সুনিশ্চিত না হয়ে কোন সিটে সই করবেন না।

কয়েকশ পোলিং এজেন্ট এ প্রশিক্ষণে অংশ নেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ