হোম > রাজনীতি > বিএনপি

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রথম তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

তারেক রহমান নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছাকাছি পেয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন।▫️

তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম সভা

দুর্নীতির কারণে বি‌ভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে

প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করলেন

প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতা তারিকের আবেগঘন পোস্ট

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপির অর্ধশতাধিক নেত্রী

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন নুরুল হক নুর

এমপি-মন্ত্রী হওয়া ঋণখেলাপিরা কবে ঋণ পরিশোধ করবে, প্রশ্ন নাহিদ ইসলামের

স্বাধীনতাবিরোধীদের ভোটে উত্থানে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে: নাছির