হোম > রাজনীতি > বিএনপি

৭১ কখনও অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কারও বিজয়কে ছিনিয়ে নিতে চাই না, কারও ভূমিকাকে আমরা কেড়ে নিতে চাই না। কিন্তু সবাই মিলে একাত্তরকে আমরা আগে সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে পঁচাত্তর, ঊনআশি, নব্বই, চব্বিশসহ সবকিছু। যারা সংবিধানের প্রস্তাবনায় চব্বিশ এবং একাত্তর একত্রে দেয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি- একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচাইতে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ।

তিনি বলেন, একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে, সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র নতুনভাবে বিনির্মিত হয়নি। রাষ্ট্র আমাদের ছিল, অর্জিত হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে, সেই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোনো স্বৈরাচার যাতে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, তার আগমন-উৎপাদন-উৎপত্তি না হয়, সেই লক্ষে আমরা গণতান্ত্রিক চর্চা করতে থাকব। গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন এবং চর্চা ও লালনার মধ্যদিয়ে আমরা সংসদে সেই সমস্ত সকল কার্যক্রম আলোচনার মধ্যদিয়ে সমঝোতার মধ্যদিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব।

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প

স্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

শরণখোলায় মাদরাসা শিক্ষকের মারধরে শিশু ছাত্র আহত, থানায় অভিযোগ

ইসলামের নীতি-আদর্শে গুণান্বিতদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

বৃক্ষ কর্তনকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের

হিমবাহ ধস ও বন্যার আগাম পূর্বাভাস কি সম্ভব

বিদ্যুৎ-জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি মামুনুল হকের আহ্বান

হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ‘সিজোফ্রেনিক’ বললেন ইরানি মন্ত্রী

চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র গড়ার ঘোষণা এমপি মাসুদের

লাল শাপলার রাজ্যে নতুন স্বপ্ন—সাতলা হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্র