হোম > রাজনীতি > বিএনপি

শহীদ জিয়া দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন: বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ জিয়া বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী কূটনৈতিক সফলতার কারণেই তৎকালীন সময়ে বাংলাদেশ ভোটে জাপানকে পরাজিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করেছিল।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে সিলেট মহানগর বিএনপি আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত অল্প সময়ে এ দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনেছিলেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালিক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আমির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ, সৈয়দ রেজাউল করিম আলো, আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমুখ।

এমই

জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য: মির্জা ফখরুল

হাদিয়ার নামে চাঁদাবাজি করে জামায়াত

মহানগর বিএনপি নেতার ঘুষিতে গাল কাটলো আরেক নেতার

ঈদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেলেন ছাত্রদল নেতা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

অগ্রগতির পথ দেখাচ্ছে শহীদ জিয়ার রাষ্ট্রচিন্তা: মির্জা ফখরুল

শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপির পথচলা অব্যাহত থাকবে: মির্জা ফখরুল