দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার পাররারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিত বলা হয়, ইতোপূর্বে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মাহবুবুর রহমান জিলানীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলের হাইকমান্ড তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।
এতে আরো বলা হয়, আজ ১১ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হয়েছে।