হোম > রাজনীতি > বিএনপি

স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না: ইশরাক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না। তাদের ছাড় দিয়েই তো জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী বলেছেন, তারা নাকি সবাইকে সাইজ করে দেবে। তারা যদি খেলা শুরু করতে চায়। আমরাও ছাড় দেব না।

রোববার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তারেক রহমানকে টার্গেট করে তারা প্রচারণা চালিয়ে গেছে। মিটফোর্ডের যুবদল নেতার হত্যাকে কেন্দ্র করে আমাকে ও তারেক রহমানকে জড়িয়ে তারা তাদের সেল থেকে গুজব ছড়িয়েছে।

গণ-অভ্যুত্থানের পর এটা আমরা আশা করিনি। সহাবস্থান আশা করছিলাম। তারা যেহেতু আমাদের সম্মানহানি করেছে। এ জন্য আমরাও তাদের একাত্তরের যে ভূমিকা সেটা বলতে বাধ্য হয়েছি।

তিনি আরো বলেন, তারা (জামায়াত) কিন্তু ফজরের পর ব্যানার ধরে একটা মিছিল করে ঘরে চলে যেত।২০১৮ পর থেকে নিয়মিত রাজনীতিতে ছিলাম। তাদের তেমন কোথাও কোনো সরব ভূমিকা দেখতে পায়নি। ভারতপন্থি যে আওয়ামী লীগ ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সব সময় লড়াই চালিয়ে গেছি।

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে জামায়াতে ইসলামী।

তারা বেঈমানি করেছে বলেই বড় একটি ইসলামী দল তাদের জোট থেকে বের হয়ে গেছে। তারা মদিনা সনদ অনুযায়ী চলে না।

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন