হোম > রাজনীতি > বিএনপি

ফ্যামিলি কার্ডের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, একযোগে ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদে ফ্যামিলি কার্ড-সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের উপকমিটির বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

মন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই তিন শ্রেণির মানুষ সুবিধা পাবেন। প্রতি মাসে তারা আড়াই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বলে তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক কোনো ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের কোনো দায়িত্ব দেওয়া হবে না। প্রত্যেক উপজেলার সরকারি কর্মকর্তার মাধ্যমে তাদের একটা টিম এখানে কাজ করবে। এটা যাচাই-বাছাই করে সর্বশেষ কমিটির মাধ্যমে দুবার রি-চেকিংয়ের পর ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল

মধ্যস্থতার চেষ্টায় তেহরানে কাতার প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা