হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেয়া হবে

দিনাজপুর জনসভায় তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমাজে এক শ্রেণির মানুষ আছে, যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এ মানুষগুলো আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ অন্য ধর্মের যে ধর্মগুরু আছেন, সে মানুষগুলো। যারা আমাদের বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন। তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করেন। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এসব ধর্মীয় মানুষদের সরকারের পক্ষ থেকে সম্মানীর ব্যবস্থা করতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা অতীতে দেখেছি, ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ধানের শীষ চেষ্টা করেছে এলাকার উন্নয়ন করতে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে। ধানের শীষ চেষ্টা করেছে কীভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায়।

তিনি আরও বলেন, এ দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে, কৃষিপ্রধান এলাকা হিসেবে। আমরা চাই এ অঞ্চলে ধীরে ধীরে কৃষির সঙ্গে সম্পৃক্ত শিল্প গড়ে তোলা হবে। বিএনপি সরকার ক্ষমতায় এলে দিনাজপুরের লিচু ও কাটারিভোগ চাল বিদেশে রপ্তানি করার জন্য সব ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, নিজেদের অধিকারের জন্য গত ১৬ বছরের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। ১২ তারিখ সেই অধিকার ফিরে পাবার নতুন সুযোগ এসেছে আমাদের সামনে।

এর আগে নীলফামারীতে নির্বাচনি জনসভায় তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম, মোয়াজ্জেম, খতিবসহ অন্য ধর্মের ধর্মগুরুদের সরকারের পক্ষ থেকে সম্মানীর ব্যবস্থা করা হবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ