হোম > রাজনীতি > বিএনপি

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ২০২৪-এর জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সারা দেশের আওয়ামী লীগের দলীয় অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম; আগুন জ্বালিয়ে দিয়েছিলাম।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাকিবুল বলেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ী, শাহবাগসহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের বারবার ফোন করে সহযোগিতা চেয়েছেন। আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তার বড় ভাই আবু হোসেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলের কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য শুধু দেশের মানুষই নয়, বিশ্ববাসীও দেখেছে। তার আত্মত্যাগই মানুষকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কিন্তু এই আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

নতুন বাধার মুখে ভারতের পারমাণবিক বিদ্যুৎ পরিকল্পনা

নেপালে ভূমিধসে তৈরি হয়েছে নতুন হ্রদ, ফের বড় বিপর্যয়ের শঙ্কা

নিরাপদ অভিবাসনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার নেপথ্য কারণ, যা জানালেন বিজ্ঞানীরা

পুরোনো জাহাজ নিয়ে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু ও তার নিরাপত্তামন্ত্রী বেন গভির

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে