হোম > রাজনীতি > বিএনপি

ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ বিএনপির আমিনুলের

আমার দেশ অনলাইন

বিএনপি নেতা আমিনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রার্থী আমিনুল হক দাবি করেছেন, ভোট ইঞ্জিনিয়ারিং করে তাকে নির্বাচনে হারানো হয়েছে। শনিবার রাজধানীর পল্লবীতে নিজ কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।

এ সময় নির্বাচন কমিশনকে ভোট পুনর্গণনা বা ভোট স্থগিত রাখাসহ গেজেট প্রকাশ বন্ধ করার অনুরোধ করেন।

আমিনুল হক বলেন, সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত ছিল। কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে অভিযোগ তুলে আমিনুল বলেন, ১১ তারিখ রাতে জামায়াতের প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়েছে। কিছু কেন্দ্রে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেখানে ফলাফল সিটে এজেন্টদের স্বাক্ষরও নেই।

তিনি অভিযোগ করেন, ভোটের ফলাফল প্রভাবিত করতে সরকারি মহলেরও ভূমিকা ছিল।

ঢাকা-১৬ আসনে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে আব্দুল বাতেন পেয়েছেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমিনুল হক ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

সিএসএফের দায়িত্ব পালন করা সেই তারিক এবার ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী

দ্রুত সময়ের মধ্য কাউন্সিল করতে চায় বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

ঝিমিয়েপড়া দলকে চাঙা করার চেষ্টায় বিএনপি

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার: এমপি এমরান

সেই টুলি বেগমের কাছে উপহার পাঠালেন তারেক রহমান

প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

কয়েকশ প্রার্থীর চাপে হিমশিম বিএনপি