হোম > রাজনীতি > বিএনপি

সন্ধ্যায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ শুক্রবার ঢাকা-১৭ আসনে বিএনপির এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভাসানটেকের বিআরবি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি, গতকালের মতো আজকেও তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার ভাসানটেকে সমাবেশে বিপুল জনসমাগম হবে এবং একটি সফল জনসভা অনুষ্ঠিত হবে।’ ঢাকা-১৭ আসনের জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইছেন।

গতকাল নির্বাচনি প্রচারণার প্রথম দিনে দেশের সাতটি জেলায় সমাবেশ শেষে আজ শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। গতকাল দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ