হোম > রাজনীতি > বিএনপি

আ. লীগ ও নৌকাকে দাফন করেছে হাসিনা: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজ নৌকা নাই, আওয়ামী লীগও নাই, আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও নৌকাকে দাফন করে দিয়েছে শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনৈতিক শক্তির নাম বিএনপি। বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশকে ধারণ করে এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করে। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের অপর নাম বিএনপি।

রোববার বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ভারতের গোলামী করেছে, যারা মেইড-ইন ইন্ডিয়া তারা ভারতে রপ্তানি হয়ে গেছে। বাকশালীরা এদেশের মানুষের উপরে অত্যাচার দুঃশাসন চালিয়েছে তারা আজ বিলুপ্ত হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের মালিক হতে চান তাহলে ধানের শীষে ভোট দিন।

সালাহউদ্দিন আহমদের ভাষায়, আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে, আমাদের নীতি আছে, আমরা কি করবো আমরা তা জনগণের কাছে পরিষ্কার করে বলেছি, অথচ আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বী করছি তাদের কোনো পরিকল্পনা নাই, কিন্তু তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ