হোম > রাজনীতি > বিএনপি

ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

আমার দেশ অনলাইন

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ জেলায় ইউনিয়ন, পৌর শাখার অধীনে ১১৮৮টি ওয়ার্ড কমিটি রয়েছে।

রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান গণমাধ্যমকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।

তিনি বলেন, খুব শিগগির সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা—ইসরাইলিদের জন্য কোনো আইসক্রিম নেই

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে টিকটক, কারাগারে দুই তরুণ

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

গণপতি হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বে না রংপুর আইনজীবী সমিতি

ঘুষ দেওয়ার স্বীকারোক্তি দিলেন দুই আর্জেন্টাইন নির্বাহী

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত ‘সংকটজনক’, চীন-রাশিয়া মোকাবিলায় মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের ব্যাটিং কাউন্টি দলের স্তরের: মাইকেল ভন

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা