হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে

দোয়া মাহফিলে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সে জন্য সবার কাছে দোয়া চাই। দালানে থাকা মানুষদের সন্তানদের মতো বস্তিবাসীদের সন্তানরাও যাতে শিক্ষা পেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে চায় বিএনপি। নারীদের মাধ্যমে পরিবারগুলোকে সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, কড়াইলসহ দেশের মানুষের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি। কড়াইলের বস্তিবাসির জন্য ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় মোনাজাতে অংশ নেন তিনি।

মব করার উদ্দেশে ঝিনাইদহে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াত করছে

ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় যারা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল

তারেক রহমানের জন-আস্থা টলাতে পারছে না প্রতিপক্ষ: রিজভী

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা

গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল