হোম > রাজনীতি > বিএনপি

নিজ আসনের ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

আমার দেশ অনলাইন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের ‘শেষ নির্বাচন’ হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আকুতি জানান তিনি।

পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি’।

ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুলের এমন আহ্বানে ঠাকুরগাঁও- ১ আসনে নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

ধন্যবাদ অধিনায়ক

পাকিস্তানের সাত ক্রিকেটার ও দুই কোচ ছাঁটাই!

হৃদয়ের ঝলমলে ডাবল সেঞ্চুরি

জার্মানির বিমানবন্দরে রাশিয়ার ড্রোন হামলার অভিযোগ

রোগী সেজে গহনা চুরি, এক্সরের পর পেটে মিলল স্বর্ণের জোড়া চেইন

মেসির জন্য বাংলাদেশের ভালোবাসা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের